প্রশ্ন: সবার সাথে যেন হজ্জের কাজ শেষ করা যায় সেজন্য মেয়েদের ট্যাবলেট খাওয়া কি জায়েয আছে?

উত্তর:

আলহামদুলিল্লাহ।

রমযান মাসে
মেয়েদের গর্ভ
নিরোধক বড়ি
খেতে অসুবিধা
নেই; যাতে করে
মাসিক বন্ধ
থাকে ও সবার
সাথে রোযা
রাখতে পারে।
এবং ও হজ্জের
দিনগুলোতে
খেতে অসুবিধা
নেই; যাতে করে সবার
সাথে তাওয়াফ
করতে পারে ও
হজ্জের কাজ
বিঘ্ন না হয়। ট্যাবলেট
ছাড়া অন্য
কিছু যদি
পাওয়া যায়, যা
মাসিক বন্ধ
রাখে তাহলে
সেটাতে তো কোন
অসুবিধা নেই;
যদি শরিয়ত
নিষিদ্ধ কোন
কিছু এতে না
থাকে কিংবা
ক্ষতিকর কিছু
না থাকে।[শাইখ
আব্দুল আযিয
বিন বায এর
বক্তব্য থেকে
সংকলিত ও সমাপ্ত]