অনুগ্রহ করে দান করে আমাদের কাজ বজায় রাখতে এবং উন্নত করতে সাহায্য করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
প্রশ্ন: আল্লাহ আমাকে মাফ করুন। আমি ধূমপান ত্যাগ করে রজব মাসের ৭ তারিখ থেকে শাবান মাসের শেষ পর্যন্ত একাধারে সিয়াম পালন করেছি। শাবান ও রমজানের মাঝখানে কোন বিরতি দেই নি। কারণ এই ব্যাপারে ভিন্ন ভিন্ন রকম ফতোয়া পাওয়া গেছে।
উত্তর:
সমস্ত প্রশংসা আল্লাহর
জন্য।
সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আপনাকে এই হারাম (অভ্যাস)
ছেড়ে দেওয়ার তাওফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের
জন্য ও আপনার জন্য মৃত্যু পর্যন্ত তাঁর দ্বীনের উপর অটল ও অবিচল থাকার তাওফিক প্রার্থনা করছি।
আপনি শাবান ও রমজান এর মাঝে বিরতি না
দিয়ে যে সিয়াম
পালন করেছেন
সেটা জায়েয। আপনার
এই আমল
রাসূলের
সুন্নাহ
মোতাবেক
হয়েছে। আরও জানতে
পড়ুন প্রশ্ন নং (13726) ও (26850)।
