অনুগ্রহ করে দান করে আমাদের কাজ বজায় রাখতে এবং উন্নত করতে সাহায্য করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
আমার সৎ মা আমার সহোদর ভাই এর ছেলেকে দুধ পান করিয়েছেন; তিনি কয় বার পান করিয়েছেন এ নিয়ে তার সন্দেহ আছে। এ দুধ পান করানোর কারণে তিনি মাহরাম হবেন, নাকি হবেন না– এ নিয়ে তিনি সন্দিহান; কারণ আমার এ ভাইপো আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে আমাদেরকে ফতোয়া দিন; জাযাকুমুল্লাহু খাইরা।
আলহামদুলিল্লাহ।
তিনি জানেন
না যে, তিনি কি
পাঁচবার দুধ
পান করিয়েছেন;
নাকি চারবার,
নাকি আরও কম;
সন্দেহ
যেহেতু বিদ্যমান
এক্ষেত্রে
মূল বিধান
হলো, মাহরাম সাব্যস্ত না
হওয়া। কেননা
মূল অবস্থা
হচ্ছে, মাহরাম
সাব্যস্ত
হওয়ার মত দুধ
পান করানো
না ঘটা।
এমতাবস্থায়, এ
বিয়েতে কোন
বাধা নেই। দুধ
পান করানোর সংখ্যার
ক্ষেত্রে এ
সন্দেহের
কারণে মাহরাম
সাব্যস্ত হবে
না।
আল্লাহ্ই্
ভাল জানেন।
