অনুগ্রহ করে দান করে আমাদের কাজ বজায় রাখতে এবং উন্নত করতে সাহায্য করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
প্রশ্ন :
আমি কিয়ামুল লাইল ও তারাবীর নামাযের মধ্যে পার্থক্য জানতে চাই।
উত্তর
:
সমস্ত
প্রশংসা
আল্লাহর
জন্য।
তারাবীর
নামায কিয়ামুল
লাইলের অন্তর্ভুক্ত। এ
দুইটি পৃথক
কোন সালাত নয়, যেমনটি অনেক
সাধারণ মানুষ ধারণা করে থাকেন। বরং রমজান
মাসে যে ‘কিয়ামুল
লাইল’ করা
হয় সেটাকে ‘সালাতুত
তারাবী’ বা
বিরতিপূর্ণ
নামায বলা হয়। কারণ সলফে
সালেহীন (সাহাবী, তাবেয়ী, তাবে-তাবেয়ীগণের
প্রজন্ম) যখন এই সালাত
আদায় করতেন
তখন তাঁরা
প্রতি দুই
রাকাত বা চার
রাকাত অন্তর
বিরতি নিতেন। কেননা
তাঁরা মহান মৌসুমকে
কাজে লাগাতে ও
রাসূলের
হাদিস “যে
ব্যক্তি ঈমানের
সাথে ও
সওয়াবের আশায়
রমজান মাসে কিয়ামুল
লাইল পালন করে তার
পূর্বের
সমস্ত গুনাহ
মাফ করে দেয়া
হয়”[বুখারী (৩৬)] এ
বর্ণিত সওয়াব
পাওয়ার আশায়
নামাযকে
দীর্ঘ করতে
করতে ক্লান্ত
হয়ে পড়তেন।
আল্লাহ
তা‘আলাই
সবচেয়ে ভাল
জানেন।
