প্রশ্ন: আমি আমার প্রাত্যহিক জীবনের অনেক কাজ ও তৎপরতার কথা ভুলে যাই। আপনি কি আমাকে কুরআন-সুন্নাহ থেকে এমন কোন আমলের দিক-নির্দেশনা দিতে পারেন যাতে এ সমস্যা কাটিয়ে উঠা আমার জন্য সহায়ক হয়।
উত্তর:
ভুলে
যাওয়া
মানুষের
সহজাত
প্রবৃত্তি।
তাই তো কবি
বলেন:
ইনসানকে
ইনসান
(ভুলকারী) নাম
দেয়া হয়েছে
যেহেতু সে
ভুলে যায়।
আর কলব
(অন্তর) কে কলব
(পরিবর্তনশীল)
নাম দেয়া হয়েছে
যেহেতু সে
পরিবর্তিত
হয়।
আগেকার
লোকেরা বলত:
প্রথম
ভুলকারী
ব্যক্তি হচ্ছেন-
প্রথম মানব।
উদ্দেশ্য
হচ্ছে- আদম
(আঃ)। তবে ভুলে
যাওয়ার
সমস্যা
প্রবৃত্তি
অনুযায়ী এক
ব্যক্তি থেকে
অন্য
ব্যক্তির
ক্ষেত্রে তারতম্য
হয়ে থাকে।
কিছু লোকের
মাঝে ভুলে
যাওয়ার
সমস্যা প্রবল;
আর কারো মধ্যে
কম। ভুলে
যাওয়ার
সমস্যাকে
মোকাবিলা
করার
উপায়সমূহ
নিম্নরূপ:
এক: গুনাহ
থেকে দূরে
থাকা। কারণ
গুনাহর কারণে মুখস্তশক্তিতে
দুর্বলতা আসে;
ইলম অর্জনে ঘাটতি
আসে। ইলমের
আলোর সাথে
অজ্ঞতার
অন্ধকার একত্রিত
হয় না। ইমাম
শাফেয়ীর একটি
পংক্তি উল্লেখ
করা হয়-
আমি ওকীর
নিকট অভিযোগ
করলাম আমার
মুখস্তশক্তির
দুর্বলতার
তিনি
আমাকে গুনাহ
পরিহার করার
পরামর্শ দিলেন
এবং বললেন:
আল্লাহর
ইলম হচ্ছে-
নূর; আল্লাহর
নূর গুনাহগারকে
দেয়া হয় না।
খতীব
আল-জামে নামক
গ্রন্থে
(২/৩৮৭) ইয়াইয়া
বিন ইয়াহইয়া
থেকে বর্ণনা
করেন যে, এক
লোক মালেক বিন
আনাসকে বললেন:
হে আবু
আব্দুল্লাহ!
মুখস্তশক্তি
বাড়ানোর কোন
কিছু আছে কি?
তিনি বলেন:
যদি কোন কিছু
থাকে তাহলে
সেটা হল: গুনাহ
পরিত্যাগ
করা। যখন কোন
মানুষ গুনাহ
করে তখন এ
গুনাহটি তাকে
ঘিরে রাখে এবং
গুনাহর ফলে তাকে
দুশ্চিন্তা ও
দুর্ভাবনা
পেয়ে বসে। সে
গুনাহর কারণে
তার
চিন্তাধারা
মশগুল হয়ে থাকে।
এভাবে এ
দুশ্চিন্তা
তার অনুভূতির
উপর আধিপত্য
বিস্তার করে
থাকে এবং তাকে
অনেক কল্যাণকর
কাজ থেকে দূরে
রাখে। এর
মধ্যে
মুখস্তশক্তি
অন্যতম।
দুই: অধিক
হারে আল্লাহর
যিকির করা।
যেমন- সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ,
লা ইলাহা
ইল্লাল্লাহ,
আল্লাহু
আকবার
ইত্যাদি পড়া।
আল্লাহ তাআলা
বলেন: “যখন ভুলে যান
তখন আল্লাহর
যিকির করুন”[সূরা
কাহাফ, আয়াত:
২৪]
তিন: বেশি
না খাওয়া।
যেহেতু বেশি
খাওয়া বেশি ঘুম,
নির্বুদ্ধিতা,
স্মৃতিশক্তির
দুর্বলতা,
অঙ্গপ্রত্যঙ্গের
নির্জীবতা ও
অলসতার কারণ।
এগুলো ছাড়া
বেশি খাওয়া
অনেক শারীরিক
রোগের কারণ।
যেমনটি বলা
হয়:
অধিকাংশ
রোগের কারণ
হচ্ছে-
পানাহার।
চার: কোন
কোন আলেম এমন
কিছু খাবারের
কথা উল্লেখ করেছেন
যেগুলো
মুখস্তশক্তি
বৃদ্ধি করে।
যেমন- মধু ও
কিসমিস খাওয়া
এবং বিশেষ
কিছু সুইংগাম
চিবানো।
ইমাম
যুহরী বলেন:
তুমি মধু
খাবে; কারণ
এটি স্মৃতিশক্তির
জন্য ভাল।
তিনি আরও
বলেন: যে
হাদিস মুখস্ত
করতে চায় সে
যেন কিসমিস
খায়।[খতীব
আল-বাগদাদীর ‘আল-জামে’ (২/৩৯৪)]
ইব্রাহিম
বলেন: তোমরা
সুইংগাম
খাবে। এটি অন্তরকে
উদ্বুদ্ধ করে,
ভুলে যাওয়াকে
বিদূরিত করে।[খতীব
এর আল-জামে
(২/৩৯৭)]
আলেমগণ
আরও বলেন:
অম্লজাতীয়
খাবার
স্মৃতিশক্তির
জড়তা ও মুখস্তশক্তির
দুর্বলতা
বাড়ায়।
পাঁচ:
মুখস্তশক্তি
বৃদ্ধি ও ভুলে
যাওয়ার সমস্যা
প্রতিরোধে
আরও যে
জিনিসটি
সাহায্য করে সেটি
হচ্ছে- মাথায়
শিংগা
লাগানো। এটি
পরীক্ষিত।
(আরও
বিস্তারিত
জানতে ইবনুল
কাইয়্যেম এর ‘আততিব্ব
আন-নাবাবি’ পড়ুন।
আল্লাহই
ভাল জানেন।
