প্রশ্ন: শাওয়াল মাসের ছয় রোযা কি লাগাতরভাবে রাখা শর্ত নাকি আমি আলাদা আলাদাভাবে রাখতে পারি? কেননা আমি চাচ্ছি, প্রত্যেক সপ্তাহের শেষে সাপ্তাহিক ছুটির দুই দিনে তিন ধাপে রোযাগুলো রাখতে?
উত্তর:
আলহামদুলিল্লাহ।
শাওয়ালের
রোযাগুলো
লাগাতরভাবে
রাখা শর্ত নয়।
তাই এ
রোযাগুলো কেউ
আলাদা
আলাদাভাবে
রাখুক কিংবা
লাগাতরভাবে
রাখুক এতে কোন
অসুবিধা নেই।
তবে যত
তাড়াতাড়ি
আদায় করা যায়
তত ভাল। কেননা
আল্লাহ্
তাআলা বলেন:
“তোমরা ভাল
কাজে অগ্রণী হও।” আল্লাহ্
আরও বলেন:
“তোমরা
তোমাদের রবের
ক্ষমার দিকে
দ্রুত ছুটে
আস।”
মুসা আলাইহিস
সালাম বলেন:
“আমি
তাড়াতাড়ি
আপনার কাছে
আসলাম, আপনি
সন্তুষ্ট
হবেন এ জন্য।”[সূরা ত্ব-হা,
আয়াত: ৮৪]
তাছাড়া দেরী
করলে নানা
বিপদ-আপদ ঘটতে
পারে। এটি
শায়েফি
মাযহাবের
আলেমগণ ও
হাম্বলি
মাযহাবের
কিছু কিছু
আলেমের
অভিমত। কিন্তু,
অবিলম্বে
আদায় না করে
মাসের
মাঝখানে
কিংবা শেষে
আদায় করলেও
কোন অসুবিধা
নেই।
ইমাম নববী
বলেন:
“আমাদের
মাযহাবের
আলেমগণ বলেন:
এ হাদিসের দলিলের
ভিত্তিতে
শাওয়াল মাসের
ছয় রোযা রাখা
মুস্তাহাব।
শাওয়াল মাসের
প্রথম দিকে
লাগাতরভাবে
রোযাগুলো
রাখা
মুস্তাহাব।
আর যদি আলাদাভাবে
রাখে কিংবা
শাওয়াল মাসের
পরে রাখে তবুও
জায়েয হবে এবং
এ সুন্নত
পালনকারী
হিসেবে গণ্য
হবে এ হাদিসের
ব্যাপকতার
কারণে। এ
বিষয়ে আমাদের
আলেমগণের
মধ্যে কোন
মতভেদ নেই।
ইমাম আহমাদ ও
দাউদও এ অভিমত
ব্যক্ত
করেছেন।”[আল-মাজমু
শারহুল
মুহায্যাব]
