অর্ধ শাবানের রাত্রিতে আল্লাহ্ কি দুনিয়ার আকাশে নেমে আসেন এবং কাফের ও বিদ্বেষপোষণকারী- এ দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে ক্ষমা করে দেন?
আলহামদুলিল্লাহ।
এ কথাটি কিছু
হাদিসে
বর্ণিত
হয়েছে।
কিন্তু হাদিসটির
বিশুদ্ধতা
নিয়ে আলেমদের
বিরূপ মন্তব্য
রয়েছে। অর্ধ
শাবানের
রাত্রির
ফযিলতের ব্যাপারে
কোন হাদিস
সহিহ
সাব্যস্ত
হয়নি। আবু
মুসা আল-আশআরি
(রাঃ)
রাসূলুল্লাহ্
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম থেকে
বর্ণনা করেন
যে, তিনি বলেন:
“নিশ্চয়
আল্লাহ্ অর্ধ
শাবানের
রাত্রিতে
সৃষ্টিকুলের
দিকে দৃষ্টি
দেন। অতঃপর
মুশরিক ও
বিদ্বেষ
পোষণকারী ব্যতীত
সকলকে ক্ষমা
করে দেন।”[সুনানে
ইবনে মাজাহ
(১৩৯০)]
مشاحن
(বিদ্বেষ
পোষণকারী) হচ্ছে-
যার মাঝে ও
তার মুসলিম
ভাইয়ের মাঝে
শত্রুতা
রয়েছে।
‘আল-যাওয়ায়েদ’ গ্রন্থে
এসেছে-
হাদিসটির সনদ
দুর্বল।
আব্দুল্লাহ্
বিন লাহিআর
দুর্বলতার
কারণে এবং
আল-ওয়ালিদ বিন
মুসলিমের
‘তাদলিস’-এর
কারণে।
তাছাড়া হাদিসটিতে
‘ইযতিরাব’ও রয়েছে।
দ্বারাকুতনি
‘আল-ইলাল’ গ্রন্থে
(৬/৫০, ৫১) সেটা
তুলে ধরেছেন
এবং বলেছেন:
হাদিসটি
সাব্যস্ত নয়।
হাদিসটি
মুয়ায বিন
জাবাল (রাঃ),
আয়েশা (রাঃ),
আবু হুরায়রা
(রাঃ) ও আবু
ছালাবা
আল-খুশানি
(রাঃ) প্রমুখ
সাহাবীদের
থেকেও বর্ণিত
হয়েছে।
কিন্তু কোন একটি
সনদ দুর্বলতা
মুক্ত নয়। বরং
কোন কোনটি খুবই
দুর্বল।
ইবনে রজব
হাম্বলি বলেন:
অর্ধ
শাবানের
রাত্রির
ফযিলতের
ব্যাপারে কয়েকটি
হাদিস বর্ণিত
হয়েছে। যে
হাদিসগুলোর
ব্যাপারে
মতভেদ রয়েছে।
সংখ্যাগরিষ্ঠ
আলেম সে হাদিসগুলোকে
দুর্বল
বলেছেন। ইবনে
হিব্বান কোন
কোন হাদিসকে
সহিহ
বলেছেন।[লাতায়েফুল
মাআরিফ
(পৃষ্ঠা-২৬১)]
আল্লাহ্
তাআলা
দুনিয়ার
আকাশে
অবতীর্ণ
হওয়ার বিষয়টি অর্ধ
শাবানের
রাতের সাথে
খাস নয়। বরং
সহিহ বুখারী ও
সহিহ
মুসলিমের
হাদিস দ্বারা
সাব্যস্ত
হয়েছে যে,
আল্লাহ্
তাআলা প্রতি
রাতের শেষ এক
তৃতীয়াংশে
দুনিয়ার
আকাশে নাযিল
হন। এই
সাধারণত্বের
আওতায় অর্ধ
শাবানের
রাত্রিও
শামিল।
এ কারণে
আব্দুল্লাহ্
বিন মুবারককে
যখন অর্ধ
শাবানের রাতে
আল্লাহ্র
অবতীর্ণ হওয়া
সম্পর্কে
জিজ্ঞেস করা
হয় তখন তিনি
বলেন:
“ওহে
দুর্বল! অর্ধ
শাবানের রাতে?
তিনি প্রতি রাতে
নাযিল হন।”[আবু
উসমান
আল-সাবুনি
‘ইতিকাদু আহলিস
সুন্নাহ’ গ্রন্থে
(নং ৯২)
উক্তিটি
বর্ণনা
করেছেন]
আল-উকাইলি
(রহঃ) বলেন:
অর্ধ
শাবানের রাতে
নাযিল হওয়া
সংক্রান্ত কয়েকটি
হাদিস রয়েছে;
যেগুলো
দুর্বলতা
রয়েছে। প্রতি
রাতে নাযিল হওয়ার
হাদিস সহিহ ও
সাব্যস্ত।
অর্ধ শাবানের
রাতও এর মধ্যে
পড়বে,
ইনশাআল্লাহ্।
[আয্ যুআফা
(৩/২৯)]
দেখুন:
প্রশ্নোত্তর
নং
