প্রশ্ন: আমি যখন টয়লেটে প্রবেশ করেছি তখন দেখেছি সে স্থানে এক ফোটা রক্ত রয়েছে। এতে আমার সন্দেহ ও আশংকার সৃষ্টি হয়েছে যে, আমি ঋতুবতী কিনা? আমি কি নামায পড়ব, রোযা চালিয়ে যাব; নাকি নয়?

উত্তর:

আলহামদুলিল্লাহ।

যেটা
প্রতীয়মান
হচ্ছে যে, সে
রক্তের ফোটা
হায়েয নয়।
সুতরাং এ রক্ত
নামায ও রোযার
প্রতিবন্ধক
হবে না।

শাইখ
উছাইমীনকে
প্রশ্ন করা
হয়েছিল এমন
একজন নারী
সম্পর্কে যার কয়েক
ফোটা রক্তপাত
হয়েছে এবং এ
অবস্থা গোটা
মাস অব্যাহত
ছিল এবং তিনি
রোযা চালিয়ে
যাচ্ছিলেন।
তার রোযা কি
সহিহ?

জবাবে তিনি
বলেন: হ্যাঁ,
তার রোযা
সহিহ। এই যে
কয়েক ফোটা
রক্ত এটা কিছু
না। কেননা, এ
রক্ত শিরা
থেকে
এসেছে।[ফাতওয়াল
মারআল
মুসলিমা
(১/১৩৭) থেকে
সমাপ্ত]

তিনি আরও
বলেন:

সাধারণ নীতি
হচ্ছে, যদি
নারী পবিত্র
হয়ে যায় এবং
হায়েয-নিফাস
থেকে পবিত্র
হওয়ার
নিশ্চিত আলামত
দেখতে পায়;
আমি বুঝাতে
চাচ্ছি যদি
সাদা স্রাব
দেখতে পায়; (সাদা
স্রাব হচ্ছে-
সাদা পানি,
নারীরা যে
পানি চিনতে
পারে) এ স্রাব
দেখার পর মলিন
রঙ, হলুদ রঙ
কিংবা ফোঁটা
ফোঁটা, কিংবা
ভেজা ভেজা
থাকা ইত্যাদি
কিছুই হায়েয
নয়। এগুলো
নামায ও রোযার
প্রতিবন্ধক
নয়। এগুলোর
কারণে স্ত্রী
সহবাসেও কোন
বাধা নেই।
কেননা এসব
হায়েয নয়।”।[সমাপ্ত]

হায়েয
সংক্রান্ত ৬০
নং
প্রশ্নোত্তর।