প্রশ্ন: আমি রাগের মাথায় মান্নত (প্রতিজ্ঞা) করেছিলাম- আমার ছেলেকে মেরে রক্তাক্ত করব। কিন্তু আমি সেটা করিনি। এখন আমার কী করণীয়; এ ব্যাপারে আমাকে জানাবেন। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।

সমস্ত
প্রশংসা
আল্লাহর
জন্য।

 আপনাকে
শপথ ভঙ্গের
কাফফারা প্রদান
করতে হবে।
যেহেতু এ
ধরনের মান্নত
আল্লাহর আনুগত্য
বহির্ভূত কাজ।
এটি ব্যক্তির
চিন্তা-ভাবনা
ও মতামত
নির্ভর
সিদ্ধান্ত।
আপনি যেহেতু কাজটি

করেননি
তাই আপনাকে শপথ
ভঙ্গের
কাফফারা আদায়
করতে হবে।
ছেলেকে
পিটিয়ে
রক্তাক্ত করা জায়েয
নেই।
তাই
এ ধরনের মান্নত করা- হারাম।
এই শ্রেণীর
মান্নত পূর্ণ
করাও জায়েয
নেই। মান্নত
ভঙ্গের
কাফফারা শপথ
ভঙ্গের
কাফফারার
মতোই। তা
হচ্ছে- দশজন
মিসকীনকে
খাদ্য
খাওয়ানো অথবা

দশজন
মিসকীনকে
পোশাক
দেওয়া অথবা
একজন ক্রীতদাস মুক্ত
করা। যে
ব্যক্তি এ
তিনটির কোনটি
পালনে অক্ষম
তিনি
তিনদিন রোজা
রাখবেন।
খাদ্য
খাওয়াতে হবে
স্থানীয়
খাদ্যের অর্ধ
স্বা যেমন-
খেজুর, গম, চাল
বা
অন্যকিছু।
এক স্বা এর
পরিমাণ হচ্ছে-
২৫০ গ্রাম।
আল্লাহই
উত্তম
তাওফিকদাতা।