প্রশ্ন: যদি আমি আমার পোশাক পরিবর্তন করি তাহলে কি আমার ওজু ভেঙ্গে যাবে? এ বিধানের ক্ষেত্রে নর-নারীর মধ্যে কোন পার্থক্য বর্ণিত আছে কি?

উত্তর:

আলহামদুলিল্লাহ।

যদি
কেউ পবিত্র
অবস্থায় থাকে তাহলে
পোশাক পরিবর্তন করা ওজু
ভঙ্গের কারণ নয়;
যতক্ষণ
না ওজু ভঙ্গের কোন কারণ
না ঘটে। এ ক্ষেত্রে নর-নারীর বিধান সমান।
আল্লাহ্‌ই
সর্বজ্ঞ।

ওজু
ভঙ্গের কারণসমূহ নিম্নরূপ:

১। দুই
রাস্তা দিয়ে কোন
কিছু বের
হওয়া (যেমন-
পেশাব, পায়খানা, বায়ু ইত্যাদি)।
কিন্তু নারীর সামনের
রাস্তা দিয়ে বায়ু
বের হলে
ওজু ভাঙ্গবে
না।

২। নির্দিষ্ট
নিগর্মন পথ ছাড়া
অন্য কোনভাবে
পায়খানা
বা পেশাব বের হওয়া।

৩। বিবেক-বুদ্ধি
হারিয়ে ফেলা।
সেটা
সম্পূর্ণভাবে
নষ্ট হয়ে
যাওয়ার মাধ্যমে
হোক; যেটা
হচ্ছে
পাগলামি।
কিংবা বিশেষ
কারণের
পরিপ্রেক্ষিতে
(যেমন- ঘুম,
বেহুশ হয়ে
যাওয়া, মাতাল
হওয়া ইত্যাদি)
নির্দিষ্ট
সময়ের জন্য
বিবেক-বুদ্ধি বিকল
হয়ে থাকুক।

৪।
পুরুষাঙ্গ
ছোঁয়া। দলিল
হচ্ছে– বুসরা
বিনতে
সাফওয়ান (রাঃ)
এর হাদিস তিনি
রাসূলুল্লাহ্‌
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লামকে
বলতে শুনেছেন
যে: “যে
ব্যক্তি তার
পুরুষাঙ্গ
স্পর্শ করেছে
তার উচিত ওজু
করা”।[সুনানে
আবু দাউদ, তাহারাত
অধ্যায়/১৫৪),
আলবানী সহিহ
সুনানে আবু
দাউদ গ্রন্থে
(১৬৬) বলেছেন:
সহিহ]

৫। উটের
গোশত খাওয়া।
দলিল হচ্ছে
জাবের বিন সামুরা
(রাঃ) এর হাদিস: “এক
ব্যক্তি নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামকে
জিজ্ঞেস করল,
আমরা কি উটের
গোশত খাওয়ার
কারণে ওজু
করব? তিনি
বললেন:
হ্যাঁ।”[সহিহ
মুসলিম, হায়েয
অধ্যায়/৫৩৯)] 

এখানে
উল্লেখ্য, কোন
নারীর শরীরের
ছোঁয়া লাগলেই
ওজু ভেঙ্গে যাবে
না; সেটা
উত্তেজনাসহ
হোক কিংবা
উত্তেজনা
ছাড়া হোক;
যতক্ষণ
পর্যন্ত না এ
ছোঁয়ার কারণে
কোন কিছু বের
না হয়।

[দেখুন:
শাইখ
উছাইমীনের
‘আল-শারহুল
মুমতি’ (১/২১৯-২৫০)
ও স্থায়ী
কমিটির
ফতোয়াসমগ্র
(৫/২৬৪)]