অনুগ্রহ করে দান করে আমাদের কাজ বজায় রাখতে এবং উন্নত করতে সাহায্য করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
প্রশ্ন: কেউ যদি নামাযের মধ্যে হাঁচি দেয় সে কি ‘আলহামদু লিল্লাহ’ বলবে; হোক না সে নামায ফরজ কিংবা নফল?
উত্তর:
আলহামদুলিল্লাহ।
হ্যাঁ,
তার জন্য
আলহামদু
লিল্লাহ বলা
শরিয়তসম্মত। যেহেতু
সহিহ হাদিসে
সাব্যস্ত
হয়েছে যে, নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম
নামাযের মধ্যে
কোন একজনকে
হাঁচি দিয়ে
আলহামদু
লিল্লাহ বলতে
শুনেছেন;
কিন্তু তিনি
তাকে বাধা
দেননি। বরং
তিনি বলেছেন:
নিশ্চয় আমি এত
এত ফেরেশতাকে দেখেছি;
প্রত্যেকে
ঝাঁপিয়ে
পড়েছে- কে আগে
লিখবে? আর যেহেতু
আলহামদু
লিল্লাহ
পড়াটা
নামাযের যিকিরগুলোর
মধ্যে রয়েছে;
নামাযের সাথে
সাংঘর্ষিক
নয়।
