প্রশ্ন: হজ্জ বা উমরা পালনেচ্ছু ব্যক্তি যে বলেন: ‘ইন হাবাসানি হাবিস ফা মাহিল্লি হাইছু হাবাসতানি’ (অর্থ- যদি কোন প্রতিবন্ধকতা আমাকে আটক করে তাহলে (হে আল্লাহ) আপনি আমাকে যেখানে আটক করেন সেখানে আমি হালাল হয়ে যাব)?

উত্তর:

আলহামদুলিল্লাহ।

যদি হজ্জ
বা উমরা
পালনেচ্ছু
ব্যক্তি হজ্জ
বা উমরা
সমাপনে
বাধাপ্রাপ্ত
হওয়ার আশংকা
করেন তাহলে
ইহরামকালে
তিনি শর্ত করে
নেয়ার বিধান
রয়েছে। তিনি
বলবেন: ‘ইন
হাবাসানি
হাবিস ফা
মাহিল্লি
হাইছু হাবাসতানি’

(অর্থ- যদি
কোন
প্রতিবন্ধকতা
আমাকে আটক করে
তাহলে (হে
আল্লাহ) আপনি
আমাকে যেখানে
আটক করেন সেখানে
আমি হালাল হয়ে
যাব।)। সহিহ
বুখারী (৫০৮৯)
ও সহিহ মুসলিম
(১২০৭) এর বর্ণনাতে
এসেছে- দুবাআ
বিনতে যুবাইর
(রাঃ) অসুস্থ
অবস্থায় হজ্জ
করার নিয়ত করলে
নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম বলেন:
তুমি হজ্জের
নিয়ত ও ইহরাম
বাঁধ এবং এই
বলে শর্ত করে
নাও:
আল্লাহুম্মা
মাহিল্লি
হাইছু হাবাসতানি
(হে আল্লাহ!
আপনি যেখানে
আমাকে আটক করেন
আমি সেখানে
হালাল হয়ে যাব)।

মুহরিমের
জন্য এ শর্ত
করার সুবিধা
হচ্ছে- মুহরিম
হজ্জ বা উমরা
সমাপনে যদি
কোন
প্রতিবন্ধকতার
মুখোমুখি হন
যেমন-
অসুস্থতা,
দুর্ঘটনা, কিংবা
যে কোন কারণে
তাকে মক্কায়
ঢুকতে বাধাপ্রাপ্ত
হওয়া তাহলে
তিনি তার
ইহরাম থেকে
হালাল হয়ে
যেতে পারবেন;
তার উপর
ফিদিয়া বা
হাদি বা
মাথা-মুণ্ডানো
ইত্যাদি
কিছুই
বর্তাবে না।

আর
যদি তিনি এ
শর্ত না করেন
তাহলে তিনি
হবেন ‘মুহসার’।
মুহসার (হজ্জ
বা উমরা আদায়ে
বাধাপ্রাপ্ত
ব্যক্তি) এর
উপর হাদি যবেহ
করা ও মাথা
মুণ্ডন করা ওয়াজিব;
যেমনটি নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম
হুদাইবিয়ার
বছর করেছিলেন।
যখন তিনি
মুশরিকদের
পক্ষ থেকে
মক্কা প্রবেশে
বাধাপ্রাপ্ত
হয়েছিলেন তখন
তিনি হাদির পশু
যবেহ করলেন ও
মাথা মুণ্ডন
করলেন এবং
তাঁর
সাহাবীদেরকেও
তা করার
নির্দেশ
দিলেন। তিনি
বললেন: “তোমরা
উঠ, হাদি
কোরবানী কর,
অতঃপর মাথা
মুণ্ডন
কর।”[সহিহ
বুখারী (২৭৩৪)]
আল্লাহ তাআলা
বলেন: আর
তোমরা হজ্জ ও
উমরা পূর্ণ কর
আল্লাহ্‌র
উদ্দেশ্যে।
অতঃপর যদি
তোমরা
বাধাপ্রাপ্ত হও
তাহলে
সহজলভ্য হাদি
প্রদান করো।
আর তোমরা মাথা
মুণ্ডন করো না
যে পর্যন্ত
হাদি তার
স্থানে না
পৌঁছে।”[সূরা বাকারা,
আয়াত: ১৯৬]

শাইখ
বিন বায (রহঃ)
বলেন:


শর্ত করার
সুবিধা হলো-
“মুহরিম
ব্যক্তি যদি
রুগ্নতা
কিংবা শত্রুর
বাধা এ জাতীয়
কোন
প্রতিবন্ধকতার
মুখোমুখি হন; যে
কারণে তিনি
হজ্জ সমাপ্ত
করতে না পারেন
তাহলে তার জন্য
হালাল হয়ে
যাওয়া জায়েয;
তার উপর কোন
কিছু বর্তাবে
না।”[মাজমুউ
ফাতাওয়া বিন
বায (১৭/৫০)]

শাইখ
ইবনে উছাইমীন
(রহঃ) বলেন:

আর
শর্ত করার
সুবিধা:
সুবিধা হচ্ছে
মানুষ যদি হজ্জ
সমাপ্ত করতে
কোন বাধার
সম্মুখীন হয়
তাহলে কোন
কিছু ছাড়া সে
হালাল হয়ে
যেতে পারবে।
অর্থাৎ তার
উপর কোন
ফিদিয়া বা
কাযা বর্তাবে না।[সমাপ্ত]

[মাজমুউ
ফাতাওয়া ইবনে
উছাইমীন
(২২/২৮)]