প্রশ্ন: এমন কোন বেকারীতে চাকুরী করা জায়েয হবে কি যে কোম্পানি নববর্ষ ও বিয়ের কেক প্রস্তুত করে? এর ফলে আমি কি পাপ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতাকারী হব? আল্লাহই ভাল জানেন।

উত্তর:

আলহামদুলিল্লাহ।

বিয়ে
ও এ জাতীয় কোন
শুভ অনুষ্ঠান
উপলক্ষে মিষ্টান্ন
ও উপহার
সামগ্রী
বিতরণ করতে
কোন অসুবিধা
নেই। কোন
আপত্তি ছাড়া
মুসলিম
দেশগুলোতে এ
জাতীয়
অনুষ্ঠানের
প্রচলন চলে
আসছে। দেখুন:
134163 নং
প্রশ্নোত্তর।

নববর্ষের
কেক:

এ কেক
উৎপাদনে
কিংবা
বিক্রয়ের
ক্ষেত্রে সহযোগিতা
করা নাজায়েয।
কারণ এটি পাপ
ও সীমা
লঙ্ঘনের কাজে
সহযোগিতা।
কেননা
নববর্ষের
উৎসব কোন মুসলমানদের
উৎসব নয়। তাই
এ উৎসব উদযাপন
করা জায়েয নেই
এবং উদযাপনে
সহযোগিতা
করাও জায়েয নেই।

শাইখ
ইবনে উছাইমীন
(রহঃ) বলেন:

ক্রিস্টমাস
কিংবা এ জাতীয়
অন্য কোন
ধর্মীয় উৎসব
উপলক্ষে বিধর্মীদেরকে
শুভেচ্ছা
জানানো
আলেমদের
সর্বসম্মতিক্রমে
হারাম। কারণ এ
শুভেচ্ছা
জানানোর
মধ্যে তারা যে
সব কুফরী
নিদর্শনের
উপরে রয়েছে
সেগুলোর প্রতি
মৌন স্বীকৃতি
রয়েছে এবং
ব্যক্তি
নিজের জন্য এ
কুফরের প্রতি
সন্তুষ্ট না
হলেও এ
শুভেচ্ছা
তাদের কুফরের
প্রতি
ব্যক্তির সন্তুষ্টির
প্রকাশ। কেননা
কোন মুসলমানের
জন্য কুফরী
নিদর্শনের
প্রতি
সন্তুষ্ট থাকা
কিংবা সেটাকে
উপলক্ষ করে
অন্যকে
শুভেচ্ছা জানানো
হারাম।
অনুরূপভাবে এ
উপলক্ষকে
কেন্দ্র করে মুসলমানেরা
কাফেরদের
সাদৃশ্য
গ্রহণ করাও হারাম;
যেমন- এ
উপলক্ষে
অনুষ্ঠানের
আয়োজন করা,
উপহার বিনিময়
করা,
মিষ্টান্ন
বিতরণ করা,
খাবারের ডিস
আদানপ্রদান
করা, কর্ম
বিরতি দেয়া
ইত্যাদি। দলিল
হচ্ছে- নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের
বাণী: “যে
ব্যক্তি কোন
কওমের সাথে
সাদৃশ্য
গ্রহণ করবে সে
তাদেরই
দলভুক্ত”[সুনানে
আবু দাউদ
(৪০৩১),
সংক্ষেপিত ও
সমাপ্ত]

[মাজমুউ
ফাতাওয়া ও
রাসায়েলে
ইবনে উছাইমীন
(৩/৪৫-৪৬)]

আল্লাহই
ভাল জানেন