প্রশ্ন: ধর্মনিরপেক্ষ দেশে ইসলামী দল তৈরী করা কি জায়েয? যাতে আইন অনুযায়ী দলটির সরকারী অনুমোদন থাকে। তবে দল প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হচ্ছে- আল্লাহর দিকে দাওয়াত দেয়া।

উত্তর:

আলহামদুলিল্লাহ।

যে সকল
মুসলমান
অমুসলিম দেশে
অবস্থান করার
মুসিবতে আছেন
তাদের
একতাবদ্ধ
থাকা, একই
বন্ধনে আবদ্ধ
থাকা, পারস্পরিক
সহযোগিতা করা
ইসলামে
অনুমোদিত;
সেটা কোন
ইসলামী দলের
নামে হোক কিংবা
কোন ইসলামী
সংস্থার নামে
হোক। এতে করে
নেকি ও
তাকওয়ার কাজে পারস্পরিক
সহযোগিতা
করার সুযোগ
থাকে।

আল্লাহই তাওফিকদাতা।