প্রশ্ন: ইংরেজী নববর্ষ উপলক্ষে মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা জানানো ও দোয়া করা কি জায়েয? উল্লেখ্য, তারা উদযাপন করার নিয়তে তা করে না।

আলহামদুলিল্লাহ।

মুসলমানদের
জন্য ইংরেজী
নববর্ষ
উপলক্ষে পরস্পর
শুভেচ্ছা
বিনিময় করা নাজায়েয;
যেমনিভাবে
এটি উদযাপন
করাও জায়েয
নয়। যেহেতু এ
দুইটি কাজের
মধ্যে
কাফেরদের
সাথে সাদৃশ্য পাওয়া
যায়। অথচ
আমাদেরকে
তাদের সাথে
সাদৃশ্য
গ্রহণ করা
থেকে নিষেধ
করা হয়েছে।

নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম বলেন:
“যে ব্যক্তি
কোন
সম্প্রদায়ের
সাথে সাদৃশ্য
গ্রহণ করবে সে
তাদের
দলভুক্ত”[সুনানে
আবু দাউদ
(৪০৩১), আলবানী
‘সহিহু সুনানে
আবি দাউদ’
গ্রন্থে
হাদিসটিকে
সহিহ বলেছেন]

তাছাড়া
প্রতি বছর
নির্দিষ্ট
কোন একটি দিনে
শুভেচ্ছা
জানানো সে
দিনটি উদযাপন
করা ও সে দিনটিকে
উৎসব হিসেবে
গ্রহণ করার
নামান্তর;
ইসলামে এটি
নিষিদ্ধ।

আল্লাহই
ভাল জানেন।