প্রশ্ন: রোজাদারের জন্য ইফতারের সময় একটি কবুলযোগ্য দু’আর সুযোগ রয়েছে। এ দু’আটি কখন করতে হবে: ইফতারের আগে; নাকি ইফতারের মাঝে; নাকি ইফতারের পরে? এ সময়ে পড়া যায় এমন কোন দুআ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হয়ে থাকে সেটা যদি উল্লেখ করতেন।

উত্তর :

সমস্ত প্রশংসা
আল্লাহর
জন্য।

এ প্রশ্নটি
শাইখ উছাইমীন
(রহঃ) এর কাছে
উত্থাপন করা
হলে তিনি
বলেন:

ইফতারের
পূর্বে
সূর্যাস্তের
সময় এ দু’আটি করা
যেতে পারে।
কারণ এ সময়
মানুষের
অন্তর বিগলিত
হওয়ার সাথে
মানুষ নত হয়; উপরন্তু
সে তো
রোজাদার। এ অবস্থাগুলো
দু’আ
কবুলের
উপকরণ। আর
ইফতার করার
পরে তো আত্মা
প্রশান্ত হয়,
মন খুশি হয়;
তাই এ সময়ে
গাফলতি পেয়ে
বসা
স্বাভাবিক।
তবে নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম থেকে
ইফতারের পরে
উচ্চারণ করার
জন্য একটি দু’আ বর্ণিত
হয়েছে যদি সে
হাদিসটি সহিহ
সাব্যস্ত হয়।
সে দু’আটি
হচ্ছে-

 “ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ
الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ”

অর্থ- “তৃষ্ণা
দূর হয়েছে;
শিরাগুলো
সিক্ত হয়েছে
এবং প্রতিদান
সাব্যস্ত
হয়েছে;
ইনশাআল্লাহ”।[সুনানে
আবু দাউদ,
আলবানী
হাদিসটিকে
সহিহ আবু দাউদ
গ্রন্থ (২০৬৬) ‘হাসান’
বলেছেন] এ দু’আটি
অবশ্যই
ইফতারের পরে
পাঠযোগ্য।
অনুরূপভাবে
কোন কোন
সাহাবী থেকে
বর্ণিত আছে
যে,

اللهم لك صمت وعلى رزقك أفطرت 

অর্থ- “হে আল্লাহ!
আমি তোমার
জন্য রোজা
রেখেছি এবং
তোমার রিযিক
দিয়ে ইফতার
করছি।”

অতএব,
আপনি যে দু’আকে উপযুক্ত
মনে করেন সেটা
পাঠ করতে পারেন।

আল্লাহই ভাল
জানেন।