প্রশ্ন:

আমি ইতিকাফে বসতে চাই। কিন্তু ডাক্তারের সাথে আমার গুরুত্বপূর্ণ এপয়েন্টমেন্ট আছে। আমি কি ইতিকাফ অবস্থায় ডাক্তারের কাছে যেতে পারব? নাকি আমার জন্য ইতিকাফ করা ওয়াজিব নয় ?

উত্তর
:

সমস্ত
প্রশংসা
আল্লাহর
জন্য।

 ইতিকাফ মানে
হচ্ছে- অনবরত
মসজিদে
অবস্থান করা, মসজিদ ছেড়ে
না যাওয়া। ইতিকাফ একটি
মুস্তাহাব্ব
সুন্নত; বিশেষত রমজানের
শেষ ১০ দিনের
ইতিকাফ। এটি
ওয়াজিব নয়; যদি
না কোন মুসলিম মান্নতের
মাধ্যমে
ইতিকাফকে
নিজের উপর ওয়াজিব করে নেয়। মান্নত ছাড়া ইতিকাফ ওয়াজিব হয় না।  দেখুন
(48999) নং
প্রশ্নের
উত্তর।

 এ
ক্ষেত্রে মূলনীতি হচ্ছে- মসজিদে বাস্তবায়ন করা সম্ভব নয় এমন
কোনো প্রয়োজন
ছাড়া ইতিকাফকারী মসজিদ
থেকে বের
হতে পারবে না।
যেমন
অজু, গোসল,
প্রাকৃতিক
প্রয়োজনপূরণ ইত্যাদি। এর দলীল
হচ্ছে- আয়েশা
রাদিয়াল্লাহু
আনহা এর হাদিস: নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম যখন ইতিকাফ
করতেন তখন মানবীয় প্রাকৃতিক
প্রয়োজন ছাড়া নিজ
গৃহে ফিরতেন না।[সহীহ
মুসলিম (২৯৭)]  

 আপনার যদি ডাক্তারের কাছে যাওয়া একান্ত প্রয়োজন হয় এবং সে
এপয়েন্টমেন্ট রমজানের পরে নেয়ার কোন
সুযোগ না থাকে তবে আমার
নিকট যা
অগ্রগণ্য
হিসেবে
প্রতীয়মান হচ্ছে
সেটা হলো- মসজিদ থেকে বের হয়ে ডাক্তারের সাথে দেখা
করে পুনরায় মসজিদে ফিরে আসলে
ইতিকাফের কোন
ক্ষতি হবে না।
ইমাম নববী রাহিমাহুল্লাহ
তাঁর লিখিত ‘আলমাজমূ’ (৬/৫৪৫) গ্রন্থে উল্লেখ করেছেন যে ইতিকাফকারী অসুস্থ এবং অসুস্থতার কারণে মসজিদে অবস্থান করা
তার জন্য কষ্টকর হয়ে পড়ে;
যেহেতু তার আলাদা বিছানা, খাদেম ও
বারবার ডাক্তারের কাছে যাওয়া লাগে ইত্যাদি; তার জন্য মসজিদ থেকে বের হওয়া বৈধ।” সমাপ্ত

 শাইখ ইবনে উছাইমীন রাহিমাহুল্লাহ ‘জালাসাত রামাদ্বানিয়াহ’ (রমজানের আসর) (১৪১১ হিজরির সপ্তম আসর, পৃষ্ঠা-১৪৪) তে বলেছেন: “আর
যার (ইতিকাফ কারীর) ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে সে মসজিদ থেকে বের হতে পারবে। এছাড়া সে মসজিদে অবস্থান করবে।” সমাপ্ত

 আল্লাহই  সবচেয়ে
ভালো জানেন।