প্রশ্ন: ঈদের দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন কাযা রোযা রাখা কি জায়েয আছে?

আলহামদুলিল্লাহ।

ঈদুল
ফিতর শুধু
একদিন। সে
দিনটি হলো-
শাওয়াল মাসের
প্রথম দিন।
পক্ষান্তরে,
মানুষের মাঝে
যে ধারণা
ব্যাপক আকার
ধারণ করেছে
যে, ‘ঈদুল ফিতর
তিনদিন’ এটি
শুধুমাত্র
সামাজিক
প্রথা ছাড়া আর
কিছু নয়; এর
উপরে কোন শরয়ি
হুকুম বর্তায়
না।

ইমাম
বুখারী (রহঃ)
বলেন:

“ঈদুল
ফিতরের দিন
রোযা রাখা
শীর্ষক
পরিচ্ছেদ”

এরপর
তিনি আবু সাঈদ
খুদরি (রাঃ)
থেকে বর্ণনা করেন
(হাদিস নং-১৯৯২)
যে, তিনি বলেন: নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম ঈদুল ফিতরের
দিন ও ঈদুল
আযহার দিন
রোযা রাখতে
নিষেধ
করেছেন।


দলিলের ভিত্তিতে
ঈদুল ফিতর
শুধু একদিন
মাত্র; যেদিন রোযা
রাখা হারাম।
তাই শাওয়াল
মাসের
দ্বিতীয় দিন ও
তৃতীয় দিন
রোযা রাখা
হারাম নয়। তাই
সে দুটি দিনে
রমযানের কাযা
রোযা রাখা
কিংবা নফল রোযা
রাখা জায়েয।

আল্লাহই
ভাল জানেন।