প্রশ্ন: রমযানের শেষ দশদিন ব্যতিরেকে অন্য কোন সময় ইতিকাফ করা কি জায়েয?

উত্তর:

আলহামদুলিল্লাহ।

হ্যাঁ,
যে কোন সময় ইতিকাফ
করা জায়েয। সবচেয়ে
উত্তম ইতিকাফ হচ্ছে-
রমযান মাসের শেষ
দশদিনের ইতিকাফ।
কারণ এতে রয়েছে
রাসূলুল্লাল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
ও তাঁর সাহাবীবর্গের
অনুসরণ। সহিহ হাদিসে
এটাও সাব্যস্ত
হয়েছে যে, নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
কোন এক বছর শাওয়াল
মাসে ইতিকাফ করেছেন।

আল্লাহ
তাওফিকদাতা।