অনুগ্রহ করে দান করে আমাদের কাজ বজায় রাখতে এবং উন্নত করতে সাহায্য করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
প্রশ্ন :
ইফতারের জন্য অতিরিক্ত খাবার বানানো কি রোযার সওয়াব কমিয়ে দিবে?
উত্তর
:
প্রশংসা
আল্লাহর
জন্য।
এতে
সিয়ামের
সওয়াব কমবে
না। রোযা
পূর্ণ করার
পরে কেউ যদি
কোন হারাম
কাজে লিপ্ত হয়
তাতে রোযার
সওয়াবের কমতি
হবে না। তবে এ
ধরনের অপচয়
আল্লাহ
তাআলার সেই
বাণীর নিষেধাজ্ঞার
অধীনে
পড়ে যায়:
قوله
تعالى : (وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ
الْمُسْرِفِينَ) الأعراف : 31]
“তোমরা
পানাহার
কর,
কিন্তু অপচয় করো না। নিশ্চয়
তিনি অপচয়কারীদেরকে
পছন্দ করেন
না।” [সূরা আ‘রাফ,
আয়াত ৭:৩১]
অপচয়
করাটা
এমনিতেই
হারাম। আর মিতব্যয়িতা হল
জীবিকার
অর্ধেক। তাদের
কাছে
প্রয়োজনের
অতিরিক্ত
কিছু থাকলে তারা
তা সদকাহ করে
দিতে পারে। সেটাই তো উত্তম।”
ফাজিলাতুশ
শাইখ
মুহাম্মাদ
ইবনে ‘উছাইমীন
(রাহিমাহুল্লাহ)।
