অনুগ্রহ করে দান করে আমাদের কাজ বজায় রাখতে এবং উন্নত করতে সাহায্য করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
প্রশ্ন: জনৈক মেয়ে এক লোককে গোপনে ভালবাসে এবং আল্লাহর কাছে দুআ করে যেন সে লোক তার স্বামী হয়- এটা কি ভুল?
উত্তর:
আলহামদুলিল্লাহ।
এ ভালবাসা যদি আল্লাহর ভালবাসা থেকে বিমুখ না
করে এবং কোন প্রকার হারাম কথা ও কাজের দিকে নিয়ে না যায় তাহলে এতে কোন অসুবিধা
নেই। অনুরূপভাবে এ ব্যক্তি যেন তার ভাগ্যে জুটে এমন দুআ করতেও কোন অসুবিধা নেই;
যতক্ষণ পর্যন্ত এই নারী আল্লাহকে ভয় করে।
