অনুগ্রহ করে দান করে আমাদের কাজ বজায় রাখতে এবং উন্নত করতে সাহায্য করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
প্রশ্ন: কুরআন শরিফ শিক্ষা দেয়ার বদলে পারিশ্রমিক নেয়া কি ঠিক?
আলহামদুলিল্লাহ।
কুরআন
শিক্ষা দিয়ে
বেতন নেয়া
জায়েয কিনা এ
ব্যাপারে
ফতোয়া বিষয়ক
স্থায়ী
কমিটিকে
জিজ্ঞেস করা
হলে তাঁরা
জবাব দেন যে,
হ্যাঁ; আলেমগণের
দুইটি মতের
মধ্যে
বিশুদ্ধ মত হচ্ছে-
কুরআন শিক্ষা
দিয়ে বেতন
নেয়া জায়েয।
দলিল হচ্ছে-
নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লামের
বাণীর
ব্যাপকতা “তোমরা যে
যে কাজের জন্য
পারিশ্রমিক
গ্রহণ কর এর
মধ্যে
আল্লাহর কিতাব
সবচেয়ে
উপযুক্ত”[সহিহ
বুখারী ও সহিহ
মুসলিম] এছাড়া
যেহেতু এর প্রয়োজন
রয়েছে।
আল্লাহই
উত্তম তাওফিকদাতা।
আমাদের নবী
মুহাম্মদ এর
প্রতি আল্লাহর
রহমত বর্ষিত
হোক।
আল্লাহই
ভাল জানেন।
