প্রশ্ন: আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি কারা?

উত্তর:

আলহামদুলিল্লাহ।

জান্নাতের
সুসংবাদ
প্রাপ্ত দশ
ব্যক্তি হচ্ছেন-
নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম এর দশজন
সাহাবী।
আব্দুর রহমান
বিন আওফ (রাঃ)
কর্তৃক
বর্ণিত হাদিসে
যাদের
নাম উল্লেখ
করা হয়েছে। নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম বলেন:
“আবু বকর
জান্নাতি, উমর
জান্নাতি, আলী
জান্নাতি,
তালহা
জান্নাতি,
যুবায়ের
জান্নাতি,
আব্দুর রহমান
বিন আওফ
জান্নাতি, সাদ
জান্নাতি,
সাঈদ
জান্নাতি, আবু
উবাইদা
বিন আল-জার্‌রাহ
জান্নাতি।[সুনানে
তিরমিজি
(৩৬৮০)

সাদ
হচ্ছেন-
ওয়াক্কাসের
ছেলে ‘সাদ
বিন আবি
ওয়াক্কাস’
(রাঃ)। আর সাঈদ
হচ্ছেন- সাঈদ বিন
যায়েদ (রাঃ)। এঁরা ছাড়া
অন্য
কিছু সাহাবীকেও
জান্নাতের
সুসংবাদ দেয়া
হয়েছে। যেমন-
খাদিজা বিনতে
খুওয়ালিদ
(রাঃ),
আব্দুল্লাহ
বিন সালাম
(রাঃ), উক্কাশা
বিন মুহছিন
প্রমুখ। তবে এ
দশজনকে ‘আশারায়ে
মুবাশশারা বা
জান্নাতের
সুসংবাদপ্রাপ্ত
দশব্যক্তি’
বলা হয় কারণ
এক হাদিসে একসাথে
এদের সকলের নাম
উল্লেখ করা
হয়েছে।

আল্লাহই
ভাল জানেন।