প্রশ্ন: পরিবারে কয়েকজন শিশু থাকলে অমুসলিম রাষ্ট্র ‘শিশুর প্রতিপালন’ নামে একটা অর্থ সাহায্য দিয়ে থাকে। যে কোন অবস্থায় এ অর্থটি নিতে হয়; কারণ তারা সন্তান জন্মদানকে পৃষ্ঠপোষকতা দিতে চায়। আমার প্রশ্ন হচ্ছে: ‘শিশুর প্রতিপালন’ নামে এ অর্থের মালিক কে? এ সাহায্য প্রাপ্তির জন্য বাবা কিংবা মা এর নাম কি ব্যবহার করা যাবে? এ ক্ষেত্রে কি কোন পার্থক্য আছে? এ বিষয়টি নিয়ে আমাদের মাঝে ঝগড়া হচ্ছে। আশা করি আপনারা জবাব দিবেন।
উত্তর:
আলহামদুলিল্লাহ।
মূলতঃ
এ অর্থের
মালিক ও বেশি
হকদার হচ্ছে-
শিশুর
অভিভাবক, তার
দায়িত্ব
গ্রহণকারী,
তার দেখাশুনা
ও খরচাদির
দায়িত্ব
পালনকারী।
আল্লাহ তাআলা
বলেন: “আর
সন্তানের
অধিকারীর উপর সে
সমস্ত নারীর ভরণ-পোষণের
দায়িত্ব
প্রচলিত নিয়ম
অনুযায়ী।”। [সূরা
বাকারা, আয়াত:
২৩৩]
অতএব,
তিনিই এর বেশি
হকদার; চাই এ
সম্পদ বাবার
নামে গৃহীত
হোক কিংবা
মায়ের নামে
গৃহীত হোক।
তবে
এ বিষয়ে সতর্ক
থাকা প্রয়োজন
যে, যদি এ
সাহায্য
শিশুর নামে
তাকে মালিক
বানিয়ে বণ্টন
করা হয় তাহলে
এটি তার হক;
অন্য কারো নয়।
সুতরাং শর্ত রক্ষা
করে এর থেকে
শিশুর যতটুকু
প্রয়োজন
ততটুকু খরচ
করতে হবে; বাকীটুকু
শিশুর জন্য
সংরক্ষণ করতে
হবে।
আর
যদি এ
সাহায্যের
উদ্দেশ্য হয়
শিশুর খরচ ও প্রতিপালন
ব্যয় বহনে
পরিবারকে
সহযোগিতা করা,
শিশু
জন্মদানে
উদ্বুদ্ধ করা
এবং এ
ক্ষেত্রে আর্থিক
প্রতিবন্ধকতা
দূর করা তাহলে
এটি পরিবারের
খরচবহনকারীর
অধিকার। এ
অর্থ থেকে তিনি
পরিবারের
জন্য খরচ
করবেন।
আরও
জানতে 127819 নং
প্রশ্নোত্তর
দেখুন।
আল্লাহই
ভাল জানেন।
