প্রশ্ন: আমি একজন নারী ডাক্তার। বর্তমানে ইন্টার্নি করছি। ছাত্রাবস্থায় আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। কিন্তু এখনো সন্তান নিইনি। আমি আমার এ পড়াশুনার মাধ্যমে -ইনশাআল্লাহ- মুসলিম নারীদের সেবা করতে আগ্রহী। (ইন্টার্নিকালে) আমার কাজ হচ্ছে নারী-পুরুষের বিভিন্ন মেডিকেল টেস্ট করানো ও তাদেরকে চিকিৎসা দেয়া। এমতাবস্থায় আমি ও আমার স্বামী চাচ্ছি দেরীতে সন্তান নিতে; যাতে করে উঁচুমানের এ ইন্টার্নি শেষ করতে পারি (অর্থাৎ গ্রাজুয়েট হয়ে)। এ বিলম্ব শুধু পড়াশুনা করা পর্যন্ত।

উত্তর:

আলহামদুলিল্লাহ।

যদি
স্বামী-স্ত্রী
সুনির্দিষ্ট
মেয়াদের জন্য
বিশেষ কোন
জন্ম নিরোধক
ব্যবহারে
একমত হন বা
রাজি হন তাহলে
এতে কোন
আপত্তি নেই; এ
অধিকার তাদের
রয়েছে। যদিও
সাধারণভাবে
জন্ম নিয়ন্ত্রণ
করাকে আমরা
জায়েয মনে করি
না। দলিল হচ্ছে
আল্লাহর বাণী:
“আমরা
তাদেরকে ও
তোমাদেরকে
রিযিক দান
করি।” যদি এমন
গুরুত্বপূর্ণ
কিছুর কারণে
তারা দেরীতে
সন্তান নিতে
চান তাহলে এতে
কোন বাধা নেই।

আমি এ
নারীকে নসীহত
করব তিনি যেন
পুরুষদের চিকিৎসা
না করেন; যদি এ
চিকিৎসা সতর
এর সাথে
সম্পৃক্ত হয়
কিংবা
অভ্যন্তরীণ
কোন অঙ্গের
সাথে
সম্পৃক্ত হয়
কিংবা এতে
পুরুষকে
স্পর্শ করা ও
পুরুষের সতর
খুলতে হয়। তবে
যদি সামান্য
কিছু হয় যেমন-
চোখের
চিকিৎসা বা কানের
চিকিৎসা
কিংবা দাঁতের
চিকিৎসা
সম্ভবত সেটা
জায়েয হবে।

আল্লাহই
ভাল জানেন।