প্রশ্ন: কুরআনে এমন কিছু সূরা আছে কী যেগুলো নির্দিষ্ট দিন বা বিশেষ বিশেষ সময়ে পড়া যেতে পারে, যেমন- সূরাতুল কাহাফ। এ বিষয়ে নিশ্চিত করবেন আশা করছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল।

উত্তর:

 সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

 বিশেষ বিশেষ
দিনে বিশেষ
কোন সূরা পড়ার
ব্যাপারে
অনেক হাদিস
বর্ণিত
হয়েছে।
কিন্তু জুমার
দিন ও রাতে
সূরা কাহাফ
পড়ার বিষয়ে
বর্ণিত হাদিস
ছাড়া এ বিষয়ক
আর কোন হাদিস
সহিহ নয়। ইতিপূর্বে
10700 নং
প্রশ্নোত্তরে
এ বিষয়টি
উল্লেখ করা
হয়েছে।

 তবে
সকাল-সন্ধ্যার
দোয়ার মধ্যে
কোন কোন সূরা পড়ার
বিষয়টি
একাধিক সূরার
ক্ষেত্রে
বর্ণিত
হয়েছে। যেমন
সূরা মুলক
প্রতি রাতে
পড়া। ঘুমের
পূর্বে
আয়াতুল কুরসি,
সূরা ফালাক,
সূরা নাস,
সূরা বনি
ইসরাইল ও সূরা
যুমার পড়ার
কথা বর্ণিত
হয়েছে।
নিম্নবর্ণিত
প্রশ্নোত্তরে
এ বিষয়ে সহিহ
দলিলগুলো তুলে
ধরা হয়েছে: 26240, 72591,
6092

 আল্লাহই ভাল
জানেন।