প্রশ্ন: খ্রিস্টানদের উৎসব-অনুষ্ঠানে উপস্থিত হওয়া ও তাদেরকে সে সব উৎসবের শুভেচ্ছা জানানো কি জায়েয?
উত্তর:
আলহামদুলিল্লাহ।
খ্রিস্টান
বা অন্যান্য
মুশরিকদের
উৎসবগুলোতে
উপস্থিত হওয়া
নাজায়েয।
ইবনুল
কাইয়্যেম (রহঃ)
বলেন: আলেমদের
সর্বসম্মতিক্রমে
(যারা আলেম
অভিধার
উপযুক্ত)
মুসলমানদের
জন্য
মুশরিকদের
উৎসবগুলোতে
উপস্থিত হওয়া
নাজায়েয। চার
মাযহাবের
ফিকাহবিদগণ
তাঁদের
গ্রন্থসমূহে
এ বিষয়ে
স্পষ্ট বক্তব্য
দিয়েছেন…।
ইমাম বাইহাকী
উমর বিন
খাত্তাব (রাঃ)
থেকে ‘সহিহ-সনদ’
এ বর্ণনা
করেছেন যে,
তিনি বলেন:
“মুশরিকদের
উৎসবের দিনে
তোমরা তাদের উপাসনালয়ে
প্রবেশ করো
না। কেননা
তাদের উপর আল্লাহ্র
অসন্তুষ্টি
নাযিল হতে
থাকে”। তিনি
আরও বলেন:
“তোমরা
আল্লাহ্র
শত্রুদেরকে
তাদের উৎসবের
দিনগুলোতে
এড়িয়ে চলবে”।
ইমাম বাইহাকী
আব্দুল্লাহ্
বিন আমর (রাঃ)
থেকে ‘জায়্যিদ-সনদ’
এ বর্ণনা করেন
যে, তিনি বলেন:
“যে ব্যক্তি
বিধর্মীদের
দেশে গিয়ে
তাদের নওরোজ ও
মেলা পালন
করেছে, তাদের
সাথে সাদৃশ্য
গ্রহণ করেছে
এবং মৃত্যু
পর্যন্ত এভাবে
কাটিয়েছে
কিয়ামতের দিন
তাদের সাথে
তার হাশর হবে।”[আহকামু
আহলিয
যিম্মাহ্
(১/৭২৩-৭২৪)
সমাপ্ত]
আর
বিধর্মীদের
উৎসব উপলক্ষে
তাদেরকে
শুভেচ্ছা
জানানোর বিষয়টি
ইতিপূর্বে
947
নং প্রশ্নোত্তরে
আলোচিত হয়েছে।
আমরা
প্রশ্নকারী
ভাইকে সে
উত্তরটি পড়ে
নেয়ার
পরামর্শ
দিচ্ছি।
