প্রশ্ন: রমজানের শেষ দশদিনে কি উমরা করা মুস্তাহাব?

উত্তর :

সমস্ত প্রশংসা
আল্লাহর
জন্য।

নবী
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া
সাল্লাম রমজান
মাসে উমরা
পালন করার
ব্যাপারে
উদ্বুদ্ধ করেছেন।
ইমাম বুখারি
(১৭৮২) ও
মুসলিম (১২৫৬)
ইবনে আব্বাস
(রাঃ) বর্ণনা
করেন যে, তিনি
বলেন রাসূল
সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম
বলেছেন: “রমজান
মাসে একটি
উমরা পালন-
হজ্জের
সমতুল্য।”

এ হাদিসের
বিধান গোটা
রমজানকেই
শামিল করে; শুধু
শেষ দশদিনকে
নয়।

আল্লাহই ভাল
জানেন।