অনুগ্রহ করে দান করে আমাদের কাজ বজায় রাখতে এবং উন্নত করতে সাহায্য করুন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন।
প্রশ্ন: রোজাকালে ব্রাশ ও টুথপেস্ট দিয়ে দাঁতমাজা কি জায়েয হবে? আমার জানামতে যদি টুথপেস্ট পেটে না যায় (গিলে না ফেলে) তাহলে জায়েয। আশা করি এ বিষয়ে আপনার মতামত দিবেন।
উত্তর :
সমস্ত প্রশংসা
আল্লাহর
জন্য।
টুথপেস্ট
ব্যবহার করার
বিষয়ে মাননীয়
শাইখ বিন বায
(রহঃ) কে
জিজ্ঞেস করা
হলে তিনি
বলেন: “যদি
কোন কিছু গিলে
ফেলা না হয়
এতে কোন
অসুবিধা নেই;
যেমন মিসওয়াক
ব্যবহার করা
শরিয়তসঙ্গত।”[ফাতাওয়াস
শাইখ বিন বায
(৪/২৪৭)]
শাইখ
মুহাম্মদ
সালেহ
উছাইমীন বলেন:
এ মাসয়ালার
শাখা মাসয়ালা
হচ্ছে-
রোজাদারের জন্য
ব্রাশ ও
টুথপেস্ট
ব্যবহার করা
কি জায়েয হবে?
নাকি হবে না?
জবাব: জায়েয
হবে। তবে
উত্তম হচ্ছে-
টুথপেস্ট ব্যবহার
না করা। কারণ
টুথপেস্টের
মধ্যে গলার ভিতরে
ও নীচের দিকে
চলে যাওয়ার
শক্তি প্রবল।
তাই দিনের
পরিবর্তে
রাতে
টুথপেস্ট
ব্যবহার করা
যেতে পারে।
[শাইখ উছাইমীনের
“আল-শারহুল
মুমতি”
(৬/৪০৭, ৪০৮)]
