প্রশ্ন: আমাদের একটি কারখানা ও একটি ফার্ম আছে। এখানে কিছু শ্রমিক রয়েছে। তারা মাসিক বেতন পায়। আমাদেরকে কি তাদের ফিতরা পরিশোধ করতে হবে, নাকি তারা নিজেরা নিজেদের ফিতরা পরিশোধ করবে?

উত্তর:

আলহামদুলিল্লাহ।

যে শ্রমিকগণ
কারখানা ও
ফার্মে কাজ
করার বিনিময়ে
বেতন পায় তারা
নিজেরা
নিজেদের
ফিতরা পরিশোধ করবে।
কেননা ফিতরা
মূলতঃ তাদের
উপরই ফরয।
অতএব, আপনার
উপর তাদের
ফিতরা পরিশোধ
করা আবশ্যক
নয়।

আল্লাহ্‌ই
তাওফিকদাতা।